১৮ ফেব্রুয়ারি ২০২৩


জকিগঞ্জে মাদকসহ নারী গ্রেফতার

শেয়ার করুন

জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে ভারতীয় মাদকসহ এক বিধবা নারীকে নারীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রিনা বেগম (৪৮) থানার কাজলসার চারিগ্রামের মৃত রইছ আলীর স্ত্রী ।

পুলিশ জানায়, শনিবার বিকেলের দিকে কাজলসার ইউপির চারিগ্রামের মৃত রইছ আলীর স্ত্রী রিনা বেগমের বসতঘরে তল্লাসি করে খাটের নিচ থেকে ৫৭ বোতল অফিসার চয়েস মাদক উদ্ধার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী চারিগ্রামের মৃত রাজ্জাক আলীর ছেলে ময়না মিয়া (৪৫) পালিয়ে গেলেও মাদক হেফাজতে রাখার দায়ে রিনা বেগমকে গ্রেফতার করা হয়।

জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, মাদক উদ্ধারের ঘটনায় পলাতক থাকা চারিগ্রামের রাজ্জাক আলীর ছেলে ময়না মিয়া ও গ্রেফতারকৃত নারীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন