৪ ফেব্রুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট : সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়নে ভিজিএফ’র চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ রোববার সকালে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে চাল ও নগদ অর্থ বিতরণ করেন সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, মাহমুদ উস সামাদ চৌধুরী।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্রশাসক চন্দন দত্ত। ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, সিলেট-কামাল বাজার সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। সড়কের ক্ষতিগ্রস্ত স্থানগুলো মেরামত করা হচ্ছে। বর্তমান সরকারের আমলে এ সড়কটি এ নিয়ে তিনবার সংস্কার করা হয়েছে। সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য ভারী যানবাহন চলাচল করায় ও সড়কের কিছু কিছু স্থানে পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেওয়ায় সড়কটি বিভিন্ন স্থানে ভাঙ্গন দেখা দেয়। তিনি সড়কটি রক্ষা করার জন্য সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সরকার কৃষকদের কথা চিন্তা করে আগামী এপ্রিল মাস পর্যন্ত ভিজিএফ এর চাল ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা লাভবান হচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) সাহাবুল ইসলাম। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী, খলিলুর রহমান, শিক্ষক আব্দুল হাই, ফারুক আহমদ মেম্বার, সেলিম আহমদ মেম্বার, ইউপি সচিব জান্নাতুল ফেরদৌস, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ। পরে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী লাউয়াইস্থ নুরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রী কলেজের ৫তলা বিশিষ্ট দেশরত্ম শেখ হাসিনা একাডেমী ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন। এ সময় কলেজের উপাধ্যক্ষ সহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৪ ফেব্রুয়ারি/ঘ.)