৪ ফেব্রুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট :হবিগঞ্জের মাধবপুর উপজেলায় একটি গাড়ি ও ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
রোববার ভোরে মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মুন্সী টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লিটন চন্দ্র ঘোষ জানান, আটককৃতদের মধ্যে একজন নারী ও দুইজন পুরুষ রয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী আটকের সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের বিস্তারিত তথ্য জানানো হবে।
(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৪ ফেব্রুয়ারি/ঘ.