১৫ ফেব্রুয়ারি ২০২৩


ছিনতাইকারীদের বিরুদ্ধে তৎপর বন্দর পুলিশ ফাঁড়ি

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নগরীর জেলরোডে ৪ জন ছিনতাইকারী গ্রেফতারের তিন দিন পর এবার বন্দরবাজার থেকে আরো ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে বন্দরবাজার পুলিশ ফাঁড়ি। ব্যস্থতম বন্দরবাজার এলাকায় প্রায়ই ঘঠে ছোটখাটো ছিনতাইয়ের ঘটনা। তাই এবার ছিনতাইকারীদের ধরতে জোর তৎপরতা শুরুর করেছেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাজেদুল করিম।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সাজেদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ করিম উল্লাহ মার্কেটের সামনে থেকে এ তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার নান্দিনা গ্রামের আব্দুস সালামের ছেলে মো. সাগর (২৮), কুমিল্লা জেলার দেবীদ্বার থানার এগারগ্রামের মৃত আব্দুল মনাফের ছেলে ইব্রাহিম খলিলুর রহমান (৩২) ও সিলেটের জালালাবাদ থানার সাদিপুর মইয়ারচর গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে জামাল আহমদ (৩২)। গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৩টি ধারালো চাকু জব্দ ও ছিনতাইকৃত ৩টি মোবাইল সেট উদ্ধার করে পুলিশ।

বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

শেয়ার করুন