১৫ ফেব্রুয়ারি ২০২৩


সনিয়া হত্যা : ঘাতক সজিব ৩দিনের রিমান্ডে

শেয়ার করুন

নিজস্ব প্রতিেবেদক : সিলেটে কলেজছাত্রী সনিয়া আক্তার (২১) হত্যা মামলার প্রধান আসামী .সজিবকে(২৯) তিনদিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার বিকেলে অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতের ম্যাজিষ্ট্রেট আব্দুর মোমেনের আদালতে তোলে ৭ দিনের রিমান্ড চাওয়া হলে ম্যাজিষ্ট্রেট তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালী থানার এসআই জামিল আহমদ রিমান্ডের বিসয়টি নিশিচত করেছেন।

গত সোমবার সিলেট নগরের খুলিয়াপাড়ার একটি বাসায় সনিয়া হত্যাকান্ডের ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক সজিবকে আটক করতে তল্লাশী অভিযানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। পরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে তার অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১০ এর একটি টিম অভিযান চালিয়ে ঢাকার সায়েদাবাদ থেকে ঘাতক সজিবকে আটক করে। আটক.সজিব হবিগঞ্জের আজমেরীগঞ্জের শরীফ নগর গ্রামের মো.নুরুদ্দিনের ছেলে ও নিহত সনিয়ার মামাত ভাই। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় মঙ্গলবার দুপুরে সনিয়ার ভাই পারভেজ আহমদ বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৩৩ (২) ২৩।

এদিকে, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি র‍্যাব-৯-ও ছায়া তদন্ত শুরু করে। এক পর্যায়ে সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাসস্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

শেয়ার করুন