১৪ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ’র সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেছেন, ইলমে দ্বীনের প্রসারে নিজস্ব অবস্থান থেকে কাজ করতে হবে। জালালাবাদ এডুকেশন সোসাইটি সিলেট অঞ্চলে শিক্ষাবিস্তারের পাশাপাশি দ্বীনি প্রতিষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছে। শাহপরান জামেয়ায় ভবন নির্মাণ সোসাইটির একটি অনন্য উদ্যোগ। এ উদ্যোগের মাধ্যমে ইলমে দ্বীনের শিক্ষার্থীরা স্বাচ্ছন্দ্যপূর্ণ পরিবেশে ইলম অর্জন করতে পারবে।
সিলেট নগরীর পীরমহল্লাস্থ শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসার উদ্যোগে ক্যাম্পাসে ‘জালালাবাদ এডুকেশন সোসাইটি ভবন’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহপরান জামেয়া ইসলামিয়া মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সোমবার মাদরাসার ভবন উদ্বোধন উপলক্ষে হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জালালাবাদ এডুকেশন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আবদুল হাই হারুন।
মাদরাসার শিক্ষক হাফিজ আবুল খায়রাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সুপার শেখ আবু ছালেহ মুছা, সাবেক সুপার মাওলানা আসাদুর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য আনোয়ার হোসেন পাঠান, মাওলানা আবদুল হাই, হাফিজ মাওলানা এখলাসুর রহমান, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আবদুল মালিক। ‘জালালাবাদ এডুকেশন সোসাইটি ভবন’ উদ্বোধন পরবর্তীতে মোনাজাত করেন মাওলানা আসাদুর রহমান। ভবন উদ্বোধন করেন সোসাইটির চেয়ারম্যান হাফিজ আবদুল হাই হারুন, ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মছরুর রহমান চৌধুরী। উল্লেখ্য, জালালাবাদ এডুকেশন সোসাইটির অর্থায়নে শাহপরান জামেয়ায় ভবন নির্মাণ করা হয়।