১২ ফেব্রুয়ারি ২০২৩


বঙ্গভবনের পথে সাহাবুদ্দিন

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট: বঙ্গভবনে রাষ্ট্রপতির আসনে বসতে যাচ্ছেন সাহাবুদ্দিন আহমদ চুপ্পু। ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত দুদকের সাবেক কমিশনার মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি। তিনি রাষ্ট্রপতি পদে একমাত্র প্রার্থী হওয়ায় এখন আর ভোটের প্রয়োজন হচ্ছে না। তাই মোহাম্মদ সাহাবুদ্দিনই হচ্ছেন বাংলাদেশের ২২ তম রাষ্ট্রপতি।

রোববার  দুপুরে এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ সাহাবুদ্দিন রাষ্ট্রপতি পদে তাঁকে মনোনয়ন দেওয়ার জন্য বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তিনি আমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন।

শেয়ার করুন