১১ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদর সহ সকল ইউনিয়নে একযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় নির্দেশনায় ১০দফা দাবীতে পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা এগারোটার সময় মধ্যনগর সদর থেকে কায়েতকান্দা ফেরীঘাটে পর্যন্ত, চামরদানীর কাদিপুর বাজার থেকে হুলাকান্দা বাজার, দক্ষিণ বংশীকুন্ডা বাজার থেকে হামিদপুর চৌরাস্তা ও উত্তর বংশীকুন্ডা ইউনিয়নে মহিষখলা বাজার থেকে গোলগাও বাজার পর্যন্ত পদযাত্রায় অংশ নেন উপজেলা ও ইউনিয়ন বিএনপি অঙ্গসঙ্গঠন সহ সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
পদচারণা মিছিলে ফেস্টুন হাতে জাতীয় কর্মসূচির সাথে তালমিলিয়ে ১০দফা দাবী তুলে ধরেন তারা। চাল, ডাল, তেল, আটা, লবণ, চিনি সহ সকল নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে হবে। গ্যাস, বিদ্যুতের মূল্যের উর্ধ্বগতি ও নিরবিচ্ছিন্ন চাহিদা পুরন, খোলা বাজার ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়, কৃষি উপকরণের মূল্য কমানো, ন্যায্য মুজুরী, দুর্নীতি লুটপাট বন্ধ, নিরপেক্ষ নির্বাচন, গ্রেফতারকৃত নেতৃবৃন্দের মুক্তি, খুন, গুম, দমন নিপিড়ন ও মিত্যামামলার প্রতিবাদ জানান।
এসময় বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ধর্মপাশা উপজেলা চেয়ারম্যান মোতালেব খান,জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, মধ্যনগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার, মধ্যনগর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম ছয়ফুল, যুগ্ন আহ্বয়ক সাইদুর রহমান জিয়া, ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনু প্রমুখ।