১১ ফেব্রুয়ারি ২০২৩
ডেস্ক রিপোর্ট : বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যসহ কৃষি উপকরণের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগ, খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও দলীয় সমর্থকেরা পদযাত্রা করেছে ।
শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল দশ-টা থেকে সালুটিকর বাজারের গোয়াইনঘাট অটোরিকশা সিএনজি স্ট্যন্ড থেকে গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক মেম্বার ওসমান গনির নেতৃত্বে পদযাত্রা শুরু করে এবং আম্বরখানা- ভোলাগঞ্জ মহাসড়কের বহরঘাটায় গিয়ে পদযাত্রা শেষ হয়।
এ সময় পদযাত্রায় পথচারী ও দোকানীদের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক মেম্বার ওসমান গনী বলেন, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির উদ্দেশ্য একটাই- গ্রাম-ইউনিয়নে যুগপৎ আন্দোলনে গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা ও রাষ্ট্র মেরামতের ২৭ দফা দাবিকে ছড়িয়ে দেওয়া। এই কর্মসূচির মাধ্যমে আমাদের আন্দোলন নতুন মাত্রা পাবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি পদযাত্রায় অংশগ্রহণ করেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরিদ আহমদ, উপজেলা বিএনপির সদস্য বিলাল উদ্দিন (মাস্টার), হাজী রফিক আহমদ, আমির উদ্দিন, সৈয়দ হেলাল আহমদ বাদশা, নন্দিরগাওঁ ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুন নূর, সহসভাপতি মো. আইয়ুব আলী, আমিমুর রহমান শিকদার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম আলী, সাংগঠনিক জিয়াউল হক জিয়া, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো. খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ, ইউনিয়ন বিএনপি নেতা আলকাছ মিয়া, মতিউর রহমান (মেম্বার), আব্দুল হাসিম চৌধুরী, মজর আলী, সাবেক মেম্বার আপ্তাব আলী, বাবুল মিয়া, আনা মিয়া, ছাইফ উদ্দিন, সাবেক মেম্বার নিজাম উদ্দিন। পদযাত্রায় স্থানীয় বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।