২ ফেব্রুয়ারি ২০১৮


টিলাগড়ে ছাত্রলীগ কর্মী তানিম হত্যামামলায় সাগর গ্রেপ্তার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ কর্মী তানিম হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে অভিযান চালিয়ে বদরুজ্জামান সাগর (২৫) কে নগরীর লাকড়িপাড়ারস্থ নিজ বাসা হতে গ্রেপ্তার করা হয়।

সে সিলেট এমসি কলেজের ছাত্র ও আজাদ গ্রুপের সমর্থক। চট্রগ্রামের মিরেরসরাই উপজেলার পূর্ব দূর্গাপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র বদরুজ্জামান সাগর।

আওয়ামীলীগ নেতা আজাদ ও রঞ্জিত গ্রুপের কোন্দলে নগরীর টিলাগড়ে গত ৭জানুয়ারি রাতে খুন প্রতিপক্ষের হাতে খুন হয় তানিমুল ইসলাম খান। সে সিলেট সরকারি কলেজের ছাত্র ও রঞ্জিত গ্রুপের সমর্থক ছিল।

এ ঘটনায় নিহত তানিমের বন্ধু দেলোয়ার হেসেন রাহি বাদি হয়ে আজাদ গ্রুপের ছাত্রলীগ কর্মী সাদিকুর রহমান আজলা সহ ২৯জনকে আসামী করে শাহপরান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত আজাদ গ্রুপের জয়নাল আবেদীন ডায়মন্ড, রুহেল আহমদ ছয়েফ ও বদরুজ্জামান সাগরকে গ্রেফতার করতে পেরেছে।

শাহপরান থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন বলেন, তানিম হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সাগরকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর থেকেই পুলিশ প্রকৃত অপরাধীদের ধরতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।

(আজকের সিলেট/২ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)

শেয়ার করুন