২ ফেব্রুয়ারি ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মীরপুর সড়কে সৌদিয়া বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের সাত যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার সকাল সাতটার দিকে অলিলা গ্লাস ফ্যাক্টরির সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই ) নানু মন্ডল জানান, আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ও শ্রীমঙ্গল হাসপাতালে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/২ ফেব্রুয়ারি/ডি/এসটি/ঘ.)