৮ মার্চ ২০২৩


সিলেটে শুক্রবার এমবিবিএস ভর্তি পরীক্ষা : ৩ এলাকা সংরক্ষিত ঘোষনা

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামী শুক্রবার ( ১০ মার্চ) সকাল ১০ টা হতে ১১ টা পর্যন্ত সিলেটের ৩টি কেন্দ্রে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হচ্ছে -সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেট সরকারি মহিলা কলেজ ও সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।

পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্রের ২শ’ গজের মধ্যে জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পীকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট পাথর, ইত্যাদি বহণ, ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকি স্বরূপ সবদরণের কাজ করা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রকে পরীক্ষা চলাকালীন সময়ে অস্থায়ীভাবে সংরক্ষিত এলাকা ঘোষণা করেছে সিলেট মহাগর পুলিশ (এসএমপি)। এই আদেশ শুক্রবার (১০ মার্চ) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত বলবৎ থাকবে। আদেশ লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) এবং সাময়িক দায়িত্বে-পুলিশ কমিশনার মুঃ মাসুদ রানা এ গনবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করেছেন।

শেয়ার করুন