৮ ফেব্রুয়ারি ২০২৩
প্রেস বিজ্ঞপ্তি : স্কুলগামী শিক্ষার্থীদের মৌলিক দ্বীন শিখার একটি মিশন হল দ্বীনিয়াত। এর কর্মপন্থা নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছে ৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।
বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ১২ পর্যন্ত। নগরীর হাউজিং এস্টেট, (লেন-১ রোড-২) আম্বরখানা, সিলেটের উম্মুল কুরা একাডেমীতে অনুষ্ঠিত ‘দ্বীনিয়াত‘ কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি হযরত মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী।
প্রশিক্ষণ প্রদান করবেন দ্বীনিয়াত বাংলাদেশ এর জিম্মাদার মাওলানা মুফতি সালমান আহমদ । অনুষ্ঠানে সকলের উপস্থিতি কামনা করেছেন উম্মুল কুরা একাডেমী পরিচালক মাওলনা আহমাদুল হক উমামা।