১১ জানুয়ারি ২০২৩


বড়লেখায় সড়ক দুর্ঘটনায় কাঠমিস্ত্রী নিহত

শেয়ার করুন

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ব্যাটারি চালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে শহীদুল ইসলাম সাগর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাগর উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের (কাঠালতলী) মুছেগুল গ্রামের কামাল উদ্দিনের ছেলে।

বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আগের দিন মঙ্গলবার তিনি দুর্ঘটনায় আহত হন।

জানা গেছে, সাগর কাঠালতলী দক্ষিণ এলাকার একটি কারখানায় কাঠমিস্ত্রীর কাজ করতেন। মঙ্গলবার সকালে তিনি একটি ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য কারখানা থেকে মোটরসাইকেযোগে রওয়ানা দেন। কাঠালতলী একাডেমির কাছাকাছি পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সাগর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দায়িত্বরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বুধবার সকাল ১০টার দিকে সেখানে তিনি মারা যান।

শেয়ার করুন