১ ফেব্রুয়ারি ২০১৮


না ফেরার দেশে সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল

শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট  : সুনামগঞ্জ পৌরসভার মেয়র আইয়ুব বখত জগলুল আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

সকালে তার বুকে ব্যথা অনুভব করলে স্বজনরা  রাজধানীর একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যু সংবাদ শুনে অনেকেই তার সুনামগঞ্জ শহরের বাসায় ভিড় করছেন। তার জানাজার সময়সূচি পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্র জানিয়েছে।

(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৩১ জানুয়ারি/ঘ.)

শেয়ার করুন