৩১ জানুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট : শ্রীমঙ্গল প্রতিনিধি :মৌলভাবাজরের শ্রীমঙ্গলে ৬০ লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ২জনকে আটক করেছে র্যাব।
আজ বুধবার সকাল পৌনে আটটায় শ্রীমঙ্গলের কলেজ রোডস্থ জোড়া পুল রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।
এসময় ১টি ব্যাটারি চালিত অটোরিক্সা ও ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটককৃতরা হলেন শ্রীমঙ্গলের আরামবাগ গ্রামের মৃত ফেকনা রবিদাসের ছেলে বলরাম রবিদাস(৪০) ও একই থানার জালালিয়া রোডের মৃত প্রসাাদ কাহারের ছেলে গোপাল কাহার (৩৮)।
তাদেরকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে র্যাব। র্যাব-৯, সিলেটের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য জানান।
(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৩১ জানুয়ারি/ঘ.)