৩১ জানুয়ারি ২০১৮

ডেস্ক রিপোর্ট : সিলেট নগরীর মহাজনপট্রি এলাকায় ট্রাকচাপায় এক যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত যুবকের পরিচয় জানা যায়নি।
এসএমপির কোতোয়ালী থানার এসএ আনোয়ারা জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় খুঁজছে পুলিশ। পোস্টমর্টেমের জন্য লাশ সিলেট এম এ ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।
(আজকের সিলেট/ডেস্ক রিপোর্ট/এইচআই/৩১ জানুয়ারি/ঘ.)