৩০ জানুয়ারি ২০১৮

সৈয়দ রাসেল আহমদ:: ৩০ জানুয়ারি (মঙ্গলবার)সিলেট আলীয়া মাদ্রাসার মাঠে সিলেট জেলা-মহানগর আওয়ামীলীগের আয়োজিত জনসভায় প্রধান অথিতির বক্তব্যে সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের ওপর ২০০৫ সালে নগরীর গুলশান সেন্টারে বোমা হামলার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জামাত জোট সন্ত্রাসের রাজনীতি করে,তারা মানুষকে হত্যার রাজনীতি করে,তিনি কামরানের নাম উল্লেখ করে বলেন ২০০৫ সালের ৭ আগস্ট তারা কামরানের উপর গ্রেনেড হামলা করেছিল ,একই বছরের ২ ডিসেম্বর নগরীর টিলাগড়েও তার উপর হামলা করেছিল।
বক্তব্যে তিনি বলেন,শুধু কামরান নয় তারা শাহজালাল (র.) মাজারেও বোমা হামলা করেছিল,এসময় ব্রিটিশ হাই কমিশনার গুরুতর আহত হয়েছিলেন,শেখ হাসিনা বলেন যারা অলি আউলিয়াদের মাজারও ছাড় দেয় না তারা কিসের মুসলমান,ইসলাম শান্তির ধর্ম আর শান্তির ধর্মের নাম করে যারা অশান্তি সৃষ্টি করে তারা কখনো বেহেস্তে যেতে পারবে না।