৩১ জানুয়ারি ২০২৩


সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের জরুরী সভা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবী সহ গণতন্ত্র পুনরুদ্ধারের ১০ দফা দাবী আদায়ে আগামী ৪ ফেব্রুয়ারী সিলেট বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে জরুরী সভা করেছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

সভায় টেলিকনফারেন্সে স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এসএম জিলানী বক্তব্য রাখেন এবং আগামী ৪ ফেব্রুয়ারী বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মীদের দিকনির্দেশনা দেন।

মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিডি মাহবুব)। সভাটি সঞ্চালনা করেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন।

সভায় সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিডি মাহবুব) বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটের অধিকার নেই, কথা বলার স্বাধীনতা নেই, আমাদের নেত্রী বলতে গেলে গৃহবন্ধি, আমাদের নেতাকে দেশে ফিরতে দেয়া হচ্ছে না। তাই এখন পেছনে ফিরে তাকানোর সময় নেই। চলমান সকল আন্দোলন সংগ্রামকে সফল করে এই বাকশালী সরকারকে বিতাড়িত করে দেশে জনগনের সরকার প্রতিষ্ঠা করার কোন বিকল্প নেই।

সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁন বলেন, আগামী ৪ ফেব্রুয়ারীর বিভাগীয় বিক্ষোভ সমাবেশ সফল করতে মহানগর স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহমদ আনছারী, আবু ছালেহ মোহাম্মদ তাহের, রুনু আহমদ, উসমান হারুন পনির, আজিজ খান সজিব, আবুল কালাম, সাহেদ। সদস্য-কামরুজ্জামান দিপু, দেওয়ান রেজা মজিদ, মিছবাহ আহমেদ জেহিন,তসির আলী, ফাহিম আহমদ চৌধুরী, দুলাল আহমদ, সৈয়দ আমিরুল হক সলিট, মেহেদী হাসান সপু, সফিকুল ইসলাম, রায়হান উদ্দিন রাজু, ইকবাল হোসেন, মোঃ সামাদ হোসেন, সেলিম মিয়া, সোলেমান খা, গোলাম রব্বানী, ইবনে জাহান তানভীর, গোলাম মোস্তফা প্রমূখ।

শেয়ার করুন