২৯ জানুয়ারি ২০২৩
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্ববাসীর কাছে উন্নয়নের রোল মডেল রাষ্ট্রে পরিণত হয়েছে।শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশ নিরাপদ থাকবে।
দেশ নিরাপদ ও উন্নয়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদেরকে বিজয়ী করার মাধ্যমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা’কে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
তিনি রোববার দুপুরে উপজেলার তাজপুর কদমতলা ডাক বাংলায় তার নিজের ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য প্রদান কালে উপরোক্ত কথা গুলো বলেন।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাদারণ সম্পাদক আফজালুর রহামন চৌধূরী নাজলুর পরিচালনায় অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলায়াত করেন ওসমানীনগর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ডা.তখলিছ মিয়া ও পবিত্র গীতা পাঠ করেন ডিকে জয়ন্ত।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলাউর রহমান আলা, চেয়ারম্যান গোলাম কিবরিয়া, পিনাক পানি ভট্রাচার্য, সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ তালুকদার, চেয়ারম্যান পীর মজনু মিয়া, চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শমীমা লস্কর ঝিনু, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মহিমা সুলতানা সুমি, যুক্তরাজ্য প্রবাসী আব্দুস ছালিক, আব্দুল হান্নান, আনছার উল্যা, আওয়ামীলীগ নেতা ইছকন্দর আলী, উপজেলা যুবলীগ নেতা মঈন উদ্দিন মোহন ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সুজন মাহমুদ।