৩০ জানুয়ারি ২০১৮


সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের জনসভায় দেয়া ভাষণে একথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনের আর মাত্র এক বছর বাকি। তাই নির্বাচনের অনুষ্ঠানিক প্রচারণা সিলেট থেকেই আমি শুরু করলাম।

এর আগে বিকেল ৩ টার দিকে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে জনসভাস্থলে উপস্থিত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, প্রধানমন্ত্রীর জনসভাকে কেন্দ্র করে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ কানায় কানায় পূর্ণ। ব্যানার, ফেস্টুন, দলীয় প্রতিক নৌকা নিয়ে যোগ দিয়েছে বিপুল সংখ্যক নেতাকর্মী। সকাল থেকে দলে দলে মিছিল সহকারে নেতাকর্মীরা আলিয়া মাঠে অবস্থান নেন। দুপুর হওয়ার আগেই আলিয়া মাঠ কানা কানায় পরিপূর্ণ হয়ে যায়। মাঠে স্থান সংকুলান না হওয়ায় আশপাশারে রাস্তাগুলোতেও নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

এদিকে, প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নগরীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়াও নগরী নির্মাণ করা হয়েছে একাধিক তুরোণ ও ফেস্টুন।

এর আগে মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের সময় সিলেট পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সিলেট পৌঁছে হজরত শাহজালাল (রহ.), হজরত শাহপরান (রহ.) ও গাজী বোরহান উদ্দিন (রহ.) এর মাজার জিয়ারত করেছেন।

(আজকের সিলেট/৩০ জানুয়ারি/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন