৩০ জানুয়ারি ২০১৮


যে মেন্যু দিয়ে মধাহৃভোজ করলেন প্রধানমন্ত্রী

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট সার্কিট হাউসে বিশ্রাম শেষে জনসভাস্থলে পৌঁছেছেন। মঙ্গলবার দুপুরে সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিশ্রাম নেন শেখ হাসিনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সবজি, করলা ভাজি, গুড়ো মাছ, হাওরের কই, বোয়াল, সিং মাছ, রুই মাছ, রসের পায়েস, দই আর সিলেটের সাত রঙের চা দিয়ে মধ্যাহ্নভোজ সম্পন্ন করেছেন প্রধানমন্ত্রী। এরপর কিছুক্ষন বিশ্রাম শেষেবিকেল তিনটা এক মিনিটে জনসভাস্থলে পৌছান প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দুপুর সোয়া একটার দিকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে জনসভা শুরু হয়। জনসভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুর রহমান।

(আজকের সিলেট/৩০ জানুয়ারি/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন