৩০ জানুয়ারি ২০১৮


শাবির কর্মকর্তা সমিতির সভাপতি মুমিনুল, সম্পাদক শাহীন

শেয়ার করুন

শাবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রিন্সিপাল ইন্সট্রুমেন্ট ইঞ্জিনিয়ার ড.খন্দকার মো. মুমিনুল হক ও সাধারণ সম্পাদক পদে সহকরী রেজিস্ট্রার শাহীন আহম্মদ চৌধুরী নির্বাচিত হয়েছেন।

সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্লাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ৯টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হিসাব দপ্তরের অতিরিক্ত পরিচালক সোহেল উদ্দিন আহমেদ ।

নির্বাচনে বিজয়ী অন্যান্যরা হলেন, সহ-সভাপতি পদে আইটি ম্যানেজার এএসএম খায়রুল আখতার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক পদে সহকারী প্রশাসনিক কর্মকর্তা শাহাদাত হোসেন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে প্রশাসনিক কর্মকর্তা মো. মাহফুজুর রহমান জয়লাভ করেছেন।

এছাড়া ৬টি কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছেন-হিসাব পরিচালক আনম জয়নাল আবেদীন, প্রকৌশল দপ্তরের সুপারিন্টেডিং ইঞ্জনিয়ার মো. জয়নাল ইসলাম চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক মো. মুর্শেদ আহমদ, অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক আবু সাদত মো.সায়েম তালুকদার ও অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির।

(আজকের সিলেট/প্রতিনিধি/এইচআই/৩০জানুয়ারি/ঘ.)

শেয়ার করুন