ডেস্ক রিপোর্ট : সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরীর পিতা, সিলেট সরকারি আলীয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত শায়খুল হাদীস, বর্ষীয়ান আলেম মাওলানা আব্দুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) ও সদস্য সচিব আফসর খাঁন।
তারা এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।