১৪ জানুয়ারি ২০২৩


মধ্যনগরে বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক

শেয়ার করুন

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওররের ফসলরক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

শনিবার দুপুরে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের শালদীঘা হাওরের ফসলরক্ষা বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জাকির হোসেন।এসময় যথা সময়ে বাঁধ নির্মান শেস করার কটোর নির্দেশনা দিয়েছেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন- পাউবো নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার,জেলা কৃষি উপ-পরিচালক বিমল চন্দ্র সোম,মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হাসান আল বান্না,দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ,চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু,সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।

শেয়ার করুন