১২ জানুয়ারি ২০২৩
মধ্যনগর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার লায়েছ ভূঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের আজীবন দাতা সদস্য, প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল কুদ্দুছ ভূঁইয়া স্মরণে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়নের লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের মিলনায়তনে শোক আলোচনা অনুষ্ঠিত হয়।
লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের দাতা সদস্য আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং প্রভাষক মোঃ রিপন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়েছ ভুঁইয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান, বিল্লাল হোসেন, আজিম মাহমুদ, শিক্ষক শামিউল কিবরিয়া, মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিক ফারুকী প্রমুখ।