২৮ জানুয়ারি ২০১৮


৩০ জানুয়ারি বিদেশ যাত্রীদের জন্য এসএমপি’র নির্দেশনা

শেয়ার করুন

 

ডেস্ক রিপোর্ট : সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আগামী ৩০ জানুয়ারি নিশ্চিদ্র নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে সিলেট নগরী। এতে নিরাপত্তার স্বার্থে অনেক রাস্তা বন্ধ করে দেবে পুলিশ। তাই ৩০জানুয়ারি তারিখে বিদেশ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সিলেট মেট্টোপলিটন পুলিশ।

সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, প্রধানমন্ত্রীর জনসভা নির্বিঘ্নে সম্পন্ন ও সিলেট নগরীর নিরাপত্তা এবং জনস্বার্থের কথা চিন্তা করে নগরীতে অনেক রাস্তাঘাট নিয়ন্ত্রন ও প্রয়োজনবোধে বন্ধ করা হতে পারে। তাই ৩০ জানুয়ারি তারিখের সকল বিদেশ যাত্রীদের বিমানবন্দরে পৌঁছানোর জন্য অতিরিক্ত সময় হাতে নিয়ে বাসা-বাড়ি থেকে বের হওয়ার জন্য নিদের্শনা রয়েছে। এছাড়া বিমানবন্দরে যান চলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য নির্ধারিত সময়ে আগে বের হওয়ার জন্য অনুরোধ করা হল।

(আজকের সিলেট/২৮ জানুয়ারি/ডি/এমকে/ঘ.)

শেয়ার করুন