৯ জানুয়ারি ২০২৩


কেন সারাক্ষণ নগ্ন থাকেন উরফি?

শেয়ার করুন

বিনোদন ডেস্ক : ভারতের বিতর্কিত মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। সারা বছরই তিনি থাকেন আলোচনা-সমালোচনার কেন্দ্রে। না, অভিনয় কিংবা মডেলিংয়ের কারণে নয়। উরফি আলোচনায় থাকেন তার খোলামেলা পোশাকের কারণে। নামেমাত্র পোশাক পরেন সাবেক এই ‘বিগ বস’ প্রতিযোগী।

অর্থাৎ, কোনো অনুষ্ঠান হোক কিংবা জিম- প্রায় নগ্ন অবস্থাতেই সেখানে প্রতিনিয়ত হাজির হন উরফি। সে কারণে সোশ্যাল মিডিয়ায় প্রায় তাকে অনেকে প্রশ্ন করেন, কেন তিনি এভাবে সবসময় নগ্ন হয়ে চলাফেরা করেন। এবার তারই জবাব দিলেন এই বিতর্কিত মডেল।

উরফির দাবি, তার শরীরে কাপড়ের অ্যালার্জি আছে। ইনস্টাগ্রাম স্টোরিতে তা শেয়ারও করেছেন। দেখিয়েছেন, কীভাবে উলের পোশাক পরে তার গায়ে অ্যালার্জি বেরিয়েছে।

প্রথমে গায়ে বের হওয়া ফুসকুড়ি দেখাতে উরুর একটি ক্লোজআপ শেয়ার করেছেন উরফি। সঙ্গে শেয়ার করেন একটি পোল। যেখানে সবার উদ্দেশে তার প্রশ্ন, ‘শীতকালে অন্য কারও এরকম অ্যালার্জি হয়?’

তারপর নিজের শরীরে থাকা ফোঁড়াগুলোর একটি ভিডিও পোস্ট করে উরফি লিখলেন, ‘দেখুন, যখনই আমি উলের পোশাক পরি আমার সঙ্গে এটি ঘটে। এটা একটা গুরুতর সমস্যা বন্ধুরা!’

অ্যালার্জি সম্পর্কে কথা বলার সঙ্গে সঙ্গে নিজের আরেকটি ভিডিও শেয়ার করেছেন উরফি। লিখেছেন, ‘তাহলে এখন আপনারা বুঝতে পারছেন কেন আমি জামাকাপড় পরি না। আমার এই গুরুতর সমস্যা আছে। আমার শরীরে এরকম প্রতিক্রিয়া দেখা যায়। এই যে প্রমাণ। এই কারণে আমি এরকম নগ্ন হয়ে থাকি। কাপড় থেকে আমার শরীরে অ্যালার্জি হয়।’

আরেকটা ভিডিওতে পা সরিয়ে গায়ে থাকা সেইসব ফোঁড়া দেখিয়ে উরফি বলেন, ‘কী বাজে এই অ্যালার্জিগুলো। খুব বাজে। আমি শুধু উলের কাপড় পরেছিলাম, আমার শরীরে সত্যিই কাপড় নিয়ে সমস্যা রয়েছে।’

তবে উরফির এই যুক্তি মানতে নারাজ অধিকাংশ নেটিজেন। তাদের প্রশ্ন, শীতে উলের পোশাক পরলে সমস্যা হয় বুঝলাম, কিন্তু গরমকালে তো উলের পোশাক পরতে হয় না, সে সময় কেন নগ্ন হয়ে চলাফেরা করেন উরফি। যদিও এই প্রশ্নের কোনো জবাব অভিনেত্রী দেননি।

এভাবে নামেমাত্র পোশাক পরায় প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় কঠোরভাবে সমালোচিত হন উরফি। সম্প্রতি মহারাষ্ট্র মহিলা মোর্চার সভাপতি চিত্রা কিশোর ওয়াঘও তার ড্রেসিং সেন্স অশ্লীল এবং সমাজের জন্য ‘ক্ষতিকারক’ বলে দাবি করেন। উরফির বিরুদ্ধে এফআইআরও দায়ের করেন।

শেয়ার করুন