৮ জানুয়ারি ২০২৩


মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ, মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের মধ্যে সংঘর্ষে শরিফ মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মিঠাপুকুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মিঠাপুকুর গ্রামের শরিফ মিয়া ও তার ভাই শহিদ মিয়ার মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। সকালে উভয়পক্ষের লোকজনের মধ্যে ঝগড়া সৃষ্টি হলে তা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এতে হামলার শিকার হয়ে শাদত আলীর ছেলে শরিফ মিয়া মারা যান।

মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। তবে কোনো পক্ষ এখনও অভিযোগ করেনি।

শেয়ার করুন