৬ জানুয়ারি ২০২৩


দোয়ারাবাজারে পৃথক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পৃথক দুর্ঘটনায় দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- উপজেলার নুরপুর গ্রামের মংলা মিয়ার পুত্র পাবেল মিয়া (১৭) এবং ইদনপুর গ্রামের সৈকত আলী পুত্র জহুরুল ইসলাম (৫৫)।

শুক্রবার পৃথক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।

পানিতে ডুবে মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পাবেল মিয়া (১৭) নুরপুর গ্রামের মংলা মিয়ার পুত্র।

জানা যায়, সকালে উপজেলা সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের নুরপুর জামে মসজিদের মালিকানাধীন পুকুরের পূর্ব-দক্ষিন কোলে এ ঘটনা ঘটে।

স্থাণীয় মংলা মিয়া বলেন,পাবেল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাঁর প্রতি সব সময়নআলাদাভাবে যত্ন নিতাম। রাতে পাবেল তাঁদের অজান্তে ঘর থেকে বাড়ির পাশে পুকুরে চলে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে পুকুরে তাঁকে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে।

বিদ্যুৎস্পৃষ্টে দিনমজুরের মৃত্যু
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহুরুল ইসলাম (৫৫) নামে এক দিনমজুর মারা গেছেন। তিনি স্থানীয় ইদনপুর গ্রামের সৈকত আলীর পুত্র।

জানা যায়, সকাল ৭ টায় উপজেলার মান্নারগাওঁ ইউনিয়নের কাটাখালি নোয়াগাঁওএলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন