৪ জানুয়ারি ২০২৩


মাধবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

শেয়ার করুন

শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বিনোদ বিহারি ট্রাস্ট। বুধবার সকালে উপজেলার প্রেমদাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি’তে জিপিএ ৫ প্রাপ্ত বালিকাদের হাতে সম্মাননা প্রদান করা হয়েছে।

বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আতিকুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোঃ মনজুর আহ্সান। বিশেষ অতিথি ছিলেন ডাঃ ইশতিয়াক আল মামুন, শিক্ষা কর্মকর্তা মোঃ আবুল হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মুছা মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মনোজ মোদক, বেনু মাধব রায়, শেখ মোজাহিদ বিন ইসলাম, মিজানুর রহমান, আলাউদ্দিন রনি, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ অলিদ মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হাসান প্রমুখ।

শেয়ার করুন