২১ ডিসেম্বর ২০২২


পাকিস্তানে ৩৩ জঙ্গিকে হত্যার পর জিম্মিদশার অবসান

শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কেন্দ্র সন্দেহভাজন জঙ্গিদের হাত থেকে উদ্ধার করেছে দেশটির দুটি বিশেষ বাহিনী। জঙ্গিদের দখলে যাওয়ার তিন দিন পর অভিযান চালিয়ে সিটিডি কেন্দ্রটি দখলমুক্ত করা হয়।

দেশটির দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটির খবরে বলা হয়, অভিযানে ৩৩ জন সন্দেহভাজন জঙ্গি ও সামরিক বাহিনীর দুজন নিহত হয়েছেন।

গত রোববার বান্নু জেলার সেনানিবাসের সিটিডি সেন্টারটি দখলে নেয় নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) জঙ্গিরা। তারা কর্মকর্তাদের জিম্মি করে অস্ত্র ছিনিয়ে নেয়।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ আজ মঙ্গলবার দেশটির পার্লামেন্টে বলেন, ‘দুই বাহিনীর বিশেষ অভিযানে সব জিম্মিকে মুক্ত করা হয়েছে। এ ঘটনায় একজন অফিসারসহ এসএসজির (বিশেষ বাহিনী) ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন এবং দুই সৈন্য শহীদ হয়েছেন।’

তিন দিন ধরেই বান্নুর পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল। কারণ পুলিশ ও নিরাপত্তা সংস্থা ক্যান্টনমেন্ট এলাকা ঘিরে রেখেছিল এবং সেখানকার বাসিন্দাদের বাড়ির ভেতরে থাকতে বলা হয়েছিল। ওই এলাকায় ইন্টারনেট ও মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়।

শেয়ার করুন