২৪ জানুয়ারি ২০১৮


আসামীর তথ্যের ভিত্তিতে মিলল মহিলার মস্তক

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলায় আটক আসামীর তথ্যের ভিত্তিতে সেলিনা নামের মহিলা কাপড় ব্যবসায়ীর লাশের মস্তক উদ্ধার করেছে পুলিশ। আটক জুনাক আহমদ বেরীর এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে বেরীরচর এলাকার বেরীলেক থেকে খণ্ডিত মস্তকটি উদ্ধার করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ওসি সুহেল আহম্মদ জানান, জুনাক আহমদকে সঙ্গে নিয়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ বেরীলেকে জাল ফেলে একটি ব্যাগের মধ্য থেকে সেলিনার খণ্ডিত মস্তক উদ্ধার করা হয়।

(আজকের সিলেট/২৪ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন