৭ ডিসেম্বর ২০২২
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার বোগলাবাজার ইউনিয়নের শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়।
বোগলাবাজার ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মিলন খানের সভাপতিত্বে ইউপি সদস্য আব্দুল ওয়াদুদ ভুইয়ার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আহমেদ আলী আপন,ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মুক্তিযোদ্ধা দানেশ উদ্দিন ভুইয়া, ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি তৈয়ব আলী মাষ্টার, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া কবির মাষ্টার, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্যানেল চেয়ারম্যান বুলবুল মেম্বার,যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য মিজানুর রহমান উজ্জ্বল,শ্রমিকলীগের সভাপতি ইউপি সদস্য জামিল খান,ইউপি সদস্য মিজানুর রহমান, ওমর গনি,জেসমিন বেগম,ফাহিমা আক্তার, রৌশনারা বেগম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, আব্দুস সালাম,শাহিদ মিয়া,ঢাকা আহসানিয়া মিশন সৌহার্দ-৩ প্লাস কর্মসুচীর প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা সংগ্রাম না করলে আমরা একটি স্বাধীন দেশ পেতাম না। তাদেরকে এই সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত।এসময় মুক্তিযোদ্ধার সন্তানদের মুক্তিযোদ্ধা চেতনায় জীবন গড়ার আহবান জানায়।