১১ ডিসেম্বর ২০২২
‘সিলেট রক্তের অনুসন্ধানে আমরা’ নামক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর) নগরের দক্ষিণ সুরমা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি তারেক আহমেদের সভাপতিত্বে উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট রক্তের অনুসন্ধানে আমরা সংগঠনের উপদেষ্টা সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ আরমান আহমেদ শিপলু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ছড়াকার, অভিনেতা প্রশান্ত লিটন, আজকের সিলেট ডটকমের সহকারী সম্পাদক সাংবাদিক মিজান মোহাম্মদ, তরুণ সমাজকর্মী ইমরান আহমদ।
আরও উপস্তিত ছিলেন হোমায়েরা চৌধুরী প্রমুখ।