১১ ডিসেম্বর ২০২২


ওসমানী হাসপাতালে পড়ে থাকা লাশের পরিচয় খোঁজছে পুলিশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে একটি ভবনের পেছন থেকে অচেতন অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত ব্যক্তিকে তাৎক্ষণিক উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের বহির্বিভাগ ভবনের পেছন থেকে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

মহানগর পুলিশ জানায়, বুধবার হাসপাতালের বহির্বিভাগ ভবনের পেছন থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তবে তাঁর নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

পুলিশ আরও জানায়, অজ্ঞাত ওই ব্যক্তির কীভাবে মৃত্যু হয়েছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। তাঁর স্বজনদের সন্ধান চালানো হচ্ছে। পরিচয় শনাক্ত করতে ওই ব্যক্তির আঙুলের ছাপ নেওয়া হয়েছে।

সিলেট কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বলেন, শনিবার পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা সম্ভব হয়নি। পরিচয় জানতে তাঁর স্বজনদের খুঁজছে পুলিশ।

শেয়ার করুন