১০ ডিসেম্বর ২০২২
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের মধ্যনগর সদরে যাতায়াতের বিশেষ মাধ্যম মোটরসাইকেল।পাহাড়ের পাদদেশে থেকে দীর্ঘপথ পাড়ি দিয়ে উপজেলায় ঝড়োহন হাওরাঞ্চলের সকল শ্রেণীর জনমানুষ।দূর্ভোগময় ভাঙ্গা রাস্তার উপর দিয়ে জীবনের ঝুঁকিতে হেলমেট ছাড়াই দুই জনের অধিক যাত্রী নিয়ে করছে মোটর সাইকেল চলাচল।দুর্ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী।দৈনিক ভোরের ডাকের অনুসন্ধানে উঠে আসে ভাঙ্গা রাস্তা জীবন ঝুঁকি নিয়ে কার্য্য সম্পাদন করতে যাত্রীরা ভাড়া সাশ্রয়ের দিকবিবেচনায় উঠেছেন একই মোটরসাইকেলে একাধিক লোকজন।
প্রতিনিয়ত যাতায়াতকারী মোটরসাইকেল চালকদের ৪০ভাগ চালকের নেই ড্রাইভিংলাইসেন্স।চালক ও যাত্রীদের নিরাপত্তার জন্য কোনটিতে একটি হেলমেটের দেখা মিলে,কোনটিতে হেলমেট একেবারেই দেখা যায় না।এমতাবস্থায় ভাঙ্গারাস্তায় চলাচলকারীরা জানান অনেক মোটর সাইকেলে হেলমেট একটিও থাকেনা যাত্রীদের কথা তো অনেক দূরে।তাই যাত্রীদের দাবী প্রতিটি চালক যেন তার যাত্রীদের জন্য পর্যাপ্ত হেলমেটের মাধ্যমে সুরক্ষিত করে যাত্রী নিয়ে চলাচল করে।
এবিষয়ে মধ্যনগর মোটর সাইকেল চালক যুব সংঘের সভাপতি মোঃরেজাউল তালুকদারের সাথে কথা বললে তিনি বলেন,এটি অত্যান্ত গুরুত্বপুর্ন বিষয় তবে আমাদের চালকগন হেলমেট ব্যাবহার করে।আগামী কাল সকলকে নির্দেশ করা হবে যাত্রীদের জন্য পর্যাপ্ত হেলমেট নিয়ে চলাচল করার।ভাঙ্গা ও ঝুঁকিপূর্ণ রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা এড়াতে যাত্রীগনের নিরাপত্তায় সংশ্লিষ্ট প্রশাসনের সুদৃষ্টি ও যথোপযুক্ত ব্যাবস্থা নেয়ার জোর দাবী করেছেন সুধীমহল।