৯ ডিসেম্বর ২০২২


‘বাংলাদেশ কৃষক লীগ ঐক্যবদ্ধ ভাবে বিএনপিকে প্রতিহত করবে’

শেয়ার করুন

মো: ফারুক মিয়া: সিলেট মহানগর কৃষক লীগের আয়োজনে শুক্রবার বিকাল ২.৩০ মিনিটের সময় বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।

বর্ধিত সভার সভাপতিত্ব করেন সিলেট মহানগর কৃষকলীগের সভাপতি আব্দুল মোমিন চৌধুরী এবং সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের আহবায়ক সিলেট অঞ্চলের বীর মুক্তিযোদ্ধা দেওয়ান জয়নাল আবেদিন বলেন, বিএনপি মাঠে ঘাটে বাসে লঞ্চে বসে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির রুমিন ফারহানা বলেন আসেন খেলা হবে এটা কোন ধরনের কথা। সারা বিশ্ব বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে বাংলাদেশের উন্নয়ন দেখে। চা শ্রমিকদের উন্নয়নে কাজ করেছেন সরকার এবং কৃষকদের উন্নয়নে শেখ হাসিনার সরকার উন্নয়ন শীল যন্ত্রপাতি দিয়েছেন। বাংলাদেশ আওয়ামিলীগ গণ মানুষের দল বাংলাদেশ আওয়ামিলীগকে ষড়যন্ত্র করে কোন কিছুই করতে পারবে না বিএনপি। কৃষক লীগ জনগণের উন্নয়নে কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন এভাবেই এগিয়ে যাবে কৃষক লীগ কোন ষড়যন্ত্র কৃষক লীগকে ঠেঁকাতে পারবে না।

প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক ও সদস্য সচিব কৃষিবিদ ড. মুহাম্মদ হাবিবুর রহমান মোল্লা বলেন, বেগম খালেদা জিয়ার কুপুত্র তারেক জিয়ার সাহস থাকলে বাংলাদেশে এসে আন্দোলন করে দেখান। বিএনপি জামায়েতের বিরুদ্ধে আমরাও পাল্টা জবাব দিতে জানি। বিএনপি যথই চেষ্টা করুক ক্ষমতায় আসার আসতে পারবেন না। ক্ষমতায় আসতে হলে আগে জনগণের বিশ্বাস ভালোবাসা অর্জন করতে হবে। যে রকম কৃষক রত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার হাতে যাদুর মডেল রয়েছে বলেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। কৃষক রত্ন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে ক্ষমতায় আনতে সিলেট মহানগর কৃষক লীগের সম্মেলনের মাধ্যমে নতুন পুরাতনের সং মিশ্রণে একটি শক্তিশালী কমিটি হবে যারা আন্দোলন সংগ্রামে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম এমপি। তিনি বলেন, বাংলাদেশ কৃষক লীগ আওয়ামিলীগের পর জনপ্রিয়তায় রয়েছে এবং অনেক ছাত্রলীগ কর্মীরা কৃষকলীগে যোগ দেয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। কৃষক লীগ সর্বকালের সব শ্রেষ্ঠ বাঙ্গালি বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বঙ্গবন্ধুর তন্ময়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি কর্মীরা কাজ করে যাচ্ছেন কৃষক ও দেশ জাতির উন্নয়নে। বাংলাদেশ খাদ্যে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আর ঠিক সেই সময় বিএনপির পেত আত্মারা উঠে পড়ে লেগেছে বাংলাদেশের উন্নয়ন ঠেঁকাতে। বাঙ্গালি জাতি বীরের জাতি বাঙালি জাতি মাথা নত করতে শিখে নি। আপনারা জানেন তারেক রহমান মুছ লেখা দিয়ে দেশ ত্যাগ করেছেন এবং বিদেশে বসে বসে ছক কষছেন কিভাবে জ্বালাও পোড়াও করে ক্ষমতায় আসা যায়। আর জ্বালাও পোড়াওয়ে যারা আহত এবং নিহত হয়েছেন তাদের পাশে ও তাদের আত্মীয় স্বজনের পাশে গেলে বুঝা যায় তাদের কষ্ট কতটুকু । যখন বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে তখনি দেশকে পিছনের দিকে ধাবিত করার জন্য জ্বালাও পোড়াও দল বিএনপি উঠে পড়ে লেগেছে। বঙ্গবন্ধুর বাংলাদেশকেএগিয়ে নিতে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নশীলতার জন্য জনগণের কাছে দৃঢ় বদ্ধ পরিকর । বাংলাদেশ আওয়ামিলীগ যে রকম মাঠে থাকে ঠিক ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ কৃষক লীগ মাঠে থাকবে । গণ সমাবেশ যে কোন জায়গায় করা যায় কিন্তু বিএনপি গণ সমাবেশ করতে চায় রাস্তায় এবং রাস্তার চিপায়। তারা চায় রাস্তা বন্ধ করে মানুষের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে। তাই কৃৃষক লীগের প্রতিটি জেলা উপজেলা ওয়ার্ডের নেতাকর্মীদের অনুরোধ করব আপনার ঐক্য থাকবেন সব সময়। আর বিএনপিকে প্রতিহত করার জন্য বাংলাদেশ কৃষক লীগেই যথেষ্ট আর তারেক রহমানকে প্রতিহত করতে কৃষক লীগের তৃণমূলের নেতাকর্মীরাই যথেষ্ট। যখনি তারা জনগণের জানমাল ও দেশের উন্নয়নে বাধা দেয়ার চেষ্টা করবে তখনি রাজপথে বিএনপিকে প্রতিহত করতে বাংলাদেশ কৃষক লীগ ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক লীগের আইন বিষয়ক সম্পাদক ও সদস্য এডভোকেট মোঃ জহির উদ্দিন লিমন । বিশেষ অতিথি সহ অর্থ বিষয়ক সম্পাদক বাংলাদেশ কৃষক লীগ ও সদস্য মোঃ রেজাউল হক রাসেল।

এ সময় সিলেট মহানগর কৃষক লীগের ২৭ টি ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বর্ধিত সভার পূর্বে ২৭ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা মিছিল নিয়ে সভায় যোগদান করেন।

শেয়ার করুন