২২ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সমাবর্তন ৪ ফেব্রুয়ারি হচ্ছে না। সিলেটের দ্বিতীয় এ পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের উপস্থিত থাকার কথা ছিল সমাবর্তনে।
সিকৃবির একাধিক সূত্র নিশ্চিত করেছে নির্ধারিত দিনে সমাবর্তন হচ্ছে না। সংশ্লিষ্ট দফতর থেকে চিঠি না পাওয়ায় কেউই বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করতে চাননি।
সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে জানা গেছে, রাষ্ট্রপতির সুবিধামতো সময়েই সমাবর্তনের জন্য পরবর্তী তারিখ নির্ধারিত হবে। সেটি ১৫ ফেব্রুয়ারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
(আজকের সিলেট/২২ জানুয়ারি/ডি/এমকে/ঘ.)