২২ জানুয়ারি ২০১৮


সোবহানীঘাটে হোটেল থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট :  নগরীর সোবহানীঘাট পয়েন্টের আবাসিক ‘হোটেল মেহেরপুর’ থেকে তরুণ-তরুণীর লাশ উদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত ১০ টার দিকে পুলিশ মরদেহ দু’টি উদ্ধার করে।

মিন্টু দেব ও রাখি পাল নামের ঐ তরুন-তরুনী দুপুর ১২টার সময় মুসলিম দম্পতি পরিচয়ে হোটেলের ২০৬ নম্বর রুমে উঠে।

কোতোয়ালি থানার ওসি গৌছুল হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, তরুণের লাশ ঝুলন্ত অবস্থায় ছিলো। আর তরুণীর লাশ বিছানাতে শোয়ানো ছিলো। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠেছিল।

তরুনীর ঠিকানা পেয়ে তার আত্মীয়স্বজনকে খবর দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত তরুন মিন্টু দেবের ঠিকানা নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ধারণা করছে, তরুণ ওই তরুণীকে হত্যা করে পরে নিজে আত্মহত্যা করেছে।

 

(আজকের সিলেট/২১ জানুয়ারি/ডি/ওমরে/ঘ.)

শেয়ার করুন