২৭ নভেম্বর ২০২২


শাবি শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন : ভিসি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরশিক্ষকদের সঠিক ও যুগোপযোগী প্রশিক্ষণ প্রয়োজন বলে মন্তব্য করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় তৎপর রয়েছে। আমাদের মনে রাখতে হবে ভাল বীজ হলে ফসল ভালো হবে। তাই শিক্ষকরা গুণগত মানসম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরাও ভালো হবে, তাই শিক্ষকদের গুণগত ও সময়োপযোগী প্রশিক্ষণ প্রয়োজন।

রোববার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিউরেন্স সেল (আইকিউএসি) – এর আয়োজনে ‘আউটকাম বেইজড’ শীর্ষক কর্মশালায় এ মন্তব্য করেন উপাচার্য। এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

তিনি আরও বলেন, সারা বিশ্বের মত এই বিশ্ববিদ্যালয়েও আউটকাম বেজড এডুকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে। অচিরেই আমরা এর সুফল পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম। এতে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন আহসান উল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাজহারুল ইসলাম।

শেয়ার করুন