২১ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : সিলেটের লিডিং ইউনিভার্সিটিতে অস্ট্রলিয়াতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর মো. নজরুল ইসলাম’র সভাপতিত্বে ও টির ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক মিসেস রুম্পা শারমীন’র উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কামরুজ্জামান চৌধুরী।
রোববার নগরীর সুরমা টাওয়ারস্থ ক্যাম্পাসের হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, আজকের এ সেমিনারের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির এবং লিডিং ইউনিভার্সিটি একসাথে কাজ করার সুযোগ সৃষ্টি হল। ইতিপূর্বে লিডিং ইউনিভার্সিটি বিশ্বের অনেক প্রতিষ্ঠানের সাথে একসাথে কাজ করে আসছে। কীনোট স্পীকার হিসেবে ড. আরিফুল হক বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা নেওয়ার বিষয়ে কি কি করনীয় তা অত্যন্ত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করলেন।
আগ্রহী শিক্ষার্থীরা তাদের প্রশ্নপর্বের মাধ্যমে প্রয়োজনীয় বিষয়গুলো জেনে নিয়েছ, এতে শিক্ষার্থীদের জ্ঞানের প্রসার ঘটেছে। কীনোট স্পীকার হিসেবে সেমিনার পরিচালনা করেন অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস এন্ড গভার্নন্যান্স এর ডীন ড. আরিফুল হক।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস. এম. আলী আক্কাস।
(আজকের সিলেট/২১ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)