২১ জানুয়ারি ২০১৮


কোম্পানীগঞ্জে মদের চালান জব্দ

শেয়ার করুন

কোম্পানীগঞ্জ প্রতিনিধি : কোম্পানীগঞ্জ সীমান্তে প্রায় সোয়া ৪ লাখ টাকা মূল্যের মদের চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-৪৮) সদস্যরা।

শনিবার মধ্যরাতে উপজেলার কালাইরাগ সীমান্ত এলাকা থেকে ২৮৬ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করে বিজিবি ৪৮ ব্যাটালিয়নের কালাইরাগ সীমান্ত ফাঁড়ির জওয়ানরা। অভিযানে নেতৃত্বদানকারী নায়েব সুবেদার জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মদের চালান রেখে পালিয়ে যায়। জব্দ হওয়া মদের আনুমানিক মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা হবে বলেন তিনি।

(আজকের সিলেট/২১ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন