২৪ মার্চ ২০২১


মাধবপুরে ট্রাকচাপায় কৃষকের মৃত্যু

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে জমিতে সেচ দিতে যাওয়ার সময় ট্রাকচাপায় আব্দুল আহাদ (৪০) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত আহাদ উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের ছুরত আলীর ছেলে।

বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম বলেন, ‘বুধবার সকালে ঢাকামুখী একটি ট্রাক আব্দুল আহাদকে চাপা দিলে ঘটনাস্থলে তিনি মারা যান। কৃষক আহাদ একটি পানি সেচের পাম্প নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।’

তিনি আরও বলেন, ‘ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন।’

শেয়ার করুন