২০ জানুয়ারি ২০১৮


মৌলভীবাজারে বস্তাবন্দি লাশ উদ্ধার

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের বেরীরচর এলাকায় বেরি লেক থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধার বস্তাবন্দি গলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার সকাল সাড়ে ১১টায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার শাহ জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি নিয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে এক যুবক বৃদ্ধাকে তার মা বলে দাবি করছে বলে জানান পুলিশ সুপার ।

(আজকের সিলেট/২০ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)

শেয়ার করুন