১৫ জুলাই ২০১৭

সৈয়দ রাসেল জালালাবাদী:: বিরল রোগে আক্রান্ত শিশু আলিমুনের জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার জন্য অনুরোধ জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। শনিবার তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে আলিমুনকে নিয়ে একটি স্ট্যাটাস দেন,সেখানে তিনি ৯ বছর বয়সি আলিমুনের জন্য সমাজের হৃদয়বান ব্যক্তিদের এগিয়ে আসার জন্য অনুরোধ করেন।আলিমুনের বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার সোনাকান্দার গ্রামে।

জাকির হোসেনের ফেসবুক স্ট্যাটাস ‘আজকের সিলেট.কম এর’ পাঠকদের জন্য হুবুহ তুলে ধরা হল
আলিমুনের বয়স যখন ৬ বছর তখন তার বাবা আজহার শেখ মারা যান। এর ৩ বছর বয়সে তার মা আরেকটি বিয়ে করেন। বর্তমানে অসহায় জীবনযাপন করছে ৯ বছর বয়সী আলিমুন।
অভিভাবক না থাকায় তার মাথার এই সমস্যা নিয়ে কোন ডাক্তারের কাছে যাওয়া হয়নি। জানি না এটা কি রোগ তার।
কোন হৃদয়বান ব্যক্তি যদি তার চিকিৎসার দায়িত্ব নিতে চান তাহলে আমি তাকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করবো।
তার বাড়ি বাগেরহাটের কচুয়া উপজেলার সোনাকান্দার গ্রামে। তার পরিচিত একজনের ফোন নম্বর অাছে। প্রয়োজন হলে ইনবক্স করুন অামাকে।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির হোসেনের ফেসবুক আইডি লিংক…