১৭ নভেম্বর ২০২২
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ১১নং লাউতা ইউনিয়ন শাখার উদ্যোগে শানে মুহাম্মদ সা. সম্মেলন সম্পন্ন হয়েছে। রবিবার বারইগ্রাম বাজারে শাখা সভাপতি মাওলানা নুরুর রহমানের সভাপতিত্বে দুপুর ১২টায় শুরু হয়ে রাত ৯ঘটিকায় সম্পন্ন হয়।
সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সহ সভাপতি মাওলানা মুফতি মুজিবুর রহমান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুব জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা তাফহীমুল হক। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসিমী, হযরত মাওলানা মুফতি রুহুল আমীন তালিমপুরী, বিয়ানীবাজার উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হক কাসিমী।
বক্তারা এসময় বলেন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবকুলের জন্য উত্তম আদর্শ। তিনি একজন আদর্শ রাষ্ট্রনায়ক, ন্যায় বিচারক, সুদক্ষ সেনাপতি। তাঁর সীরাত, সুন্নাহ, ও রাজনৈতিক চিন্তাশীলতা এবং পবিত্র কুর’আনকে সংবিধান করে পুরো বিশ্বে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা মানবকূলের জন্য অনুসরণীয়, অনুকরণীয়। তাই সর্বত্রে শান্তি প্রতিষ্ঠায় তাঁর অনুসরণ ও অনুকরণের বিকল্প নেই।
সম্মেলনে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সিলেট জেলা যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন,ইউনিয়নে সাবেক চেয়ারম্যান প্রতিদ্বন্দ্বী,বাঁধন সাহিত্য দর্পণ পরিষদ সিলেট এর সভাপতি,
সাংবাদিক ইউনিয়ন সিলেট এর সাংগঠনিক সম্পাদক, বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশন এর সহ সভাপতি, সিলেট সরকারি কলেজ এর সাবেক ছাএনেতা শিক্ষানবিশ আইনজীবী, কলামিস্ট ও সাংবাদিক সাদিক হোসেন এপলু, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিয আব্দুল্লাহ।
আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়তের সহসভাপতি মাওলানা জালাল উদ্দিন, মাওলানা গৌছ উদ্দিন, যুগ্ম সম্পাদক মাওলানা হাফিয শিব্বীর আহমদ, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল হালীম, সদস্য মাওলানা জাফর আহমদ, হাফিয আব্দুল্লাহ, যুব জমিয়তের সহসভাপতি মুহাম্মদ মকবুল হোসাইন, সাধারণ সম্পাদক মুস্তফা আল মাসুদ শাহীন, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমদ, সদস্য হাফিয আব্দুল কাইয়ুম, মাইজ উদ্দিন, ছাত্র জমিয়ত সহসভাপতি মাসুম আহমদ, সাধারণ সম্পাদক আরিফ আহমদ, প্রচার সম্পাদক মুহাইমিনুল ইসলাম, মাওলানা বদরুল ইসলাম, হাফিয ইমন আহমদসহ বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দ।
সম্মেলনে অক্টোবরে অনুষ্ঠিত যুব জমিয়ত বাংলাদেশ এর জাতীয় কাউন্সিলে মাওলানা তাফহীমুল হক সভাপতি নির্বাচিত হওয়ায় এবং লাউতায় প্রথম আগমন করায় তাঁকে লাউতা জমিয়ত ও যুব জমিয়তের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।