১৮ জুন ২০২৩
ওসমানীনগর প্রতিনিধি : সিলেটের ওসমানীনগরে মহিলাসহ ওয়ারেন্টভূক্ত ও পলাতক ৭ আসামীকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। শনিবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নূরপুর ও দয়ামীর ইউনিয়নের ছোট ধিরারাই গ্রামে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নুরপুর গ্রামের তাসিম উল্যার ছেলে আব্দুশ শহিদ, একই গ্রামের মৃত ইদ্রিস মিয়ার ছেলে হুসল মিয়া, আব্দুল বাতিনের ছেলে নুরশেদ আহমদ, ছোট ধিরারাই পারকুল গ্রামের, তেরাব উল্যার ছেলে সাইস্তাব আলী তার স্ত্রী সাজুন বেগম, ছেলে সুমন মিয়া, সুহেল মিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ।
ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্য গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।