১৯ জানুয়ারি ২০১৮
ডেস্ক রিপোর্ট : ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ছানাউর রহমান তালুকদার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ছানাউর রহমান তালুকদারের মৃত্যুতে আওয়ামীলীগ একজন সৎ, ত্যাগী ও পরিক্ষীত নেতাকে হারালো।
তিনি আরো বলেন, ছানাউর রহমান তালুকদার ছিলেন ছাতক উপজেলা আওয়ামীলীগের দুঃসময়ের কান্ডারী, একজন একনিষ্ঠ কর্মী। তিনি দীর্ঘদিন ছাতক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। বর্ষীয়ান এই রাজনীতিবিদ আজীবন শিক্ষা, সমাজসেবা ও বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে ছাতকে নেতৃত্ব দিয়ে গেছেন। এ ক্ষতি পূরণ হবার নয়।
অর্থমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
প্রসঙ্গত, ছাতক উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান তালুকদার শুক্রবার সকাল সাড়ে ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর সিলেটস্থ বাসায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি …….রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। দুই ছেলে ও এক মেয়ে সহ তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।
(আজকের সিলেট/১৯ জানুয়ারি/ডি/এসসি/ঘ.)