১২ নভেম্বর ২০২২
আজমিরীগঞ্জ (হবিগঞ্জে) প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ব্যাটারিচালিত ইজিবাইক চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজ মিয়া (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। নিহত রিয়াজ মিয়া ওই গ্রামের শহর আলী মিয়ার ছেলে।
শুক্রবার রাতে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের রাহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
আজমিরীগঞ্জ থানার ওসি মাসুক আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, রিয়াজ মিয়া বাড়ি ফেরার পর ইজিবাইক চার্জ করার জন্য বৈদ্যুতিক লাইনে সংযোগ দেন। এসময় তিনি সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।